রিটার্ন ও রিফান্ড পলিসি
আপনার কেনাকাটা হোক ১০০% নিরাপদ এবং আস্থার
১. সাধারণ নীতি (General Policy)
আম যেহেতু একটি প্রাকৃতিক এবং পচনশীল (Perishable) পণ্য, তাই সাধারণ ইলেকট্রনিক্স বা পোশাকের মতো এটি পরিবর্তন বা ফেরত দেওয়ার সুযোগ নেই। তবে কাস্টমারের সন্তুষ্টি আমাদের প্রধান লক্ষ্য। তাই ডেলিভারিতে কোনো বড় ধরনের ক্ষতি হলে আমরা অবশ্যই তার ক্ষতিপূরণ বা রিফান্ড প্রদান করে থাকি।
২. যেসব ক্ষেত্রে রিটার্ন বা রিফান্ড প্রযোজ্য
নিচের পরিস্থিতিগুলোর সম্মুখীন হলে আপনি সম্পূর্ণ বা আংশিক রিফান্ড (অথবা রিপ্লেসমেন্ট) পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন:
- কুরিয়ারের অবহেলার কারণে কার্টন ভেঙে আমের ব্যাপক ক্ষতি হলে।
- বক্স খোলার পর আমের ভেতরে পচনশীল বা খাওয়ার সম্পূর্ণ অনুপযোগী আম পাওয়া গেলে।
- অর্ডার করা আমের পরিমাণের (ওজন) সাথে ডেলিভারি পাওয়া আমের ওজনে বড় ধরনের গড়মিল থাকলে (৫% প্রাকৃতিক ওজন হ্রাস ব্যতীত)।
- ভুল জাতের আম ডেলিভারি করা হলে।
৩. অভিযোগ করার সঠিক নিয়ম
আমাদের থেকে রিফান্ড বা রিপ্লেসমেন্ট পেতে হলে আপনাকে অবশ্যই নিচের নিয়মগুলো মেনে অভিযোগ জানাতে হবে:
বাধ্যতামূলক শর্ত: ডেলিভারি ম্যানের সামনে বসেই পার্সেলটি খুলতে হবে (Unboxing)। কোনো সমস্যা পেলে ডেলিভারি ম্যান উপস্থিত থাকাকালীন অবস্থাতেই ক্লিয়ার ছবি ও ভিডিও ধারণ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর বা কয়েকদিন পর অভিযোগ করা হলে তা গ্রহণযোগ্য হবে না।
৪. রিফান্ড প্রক্রিয়া (Refund Process)
আপনার পাঠানো প্রমাণাদি (ছবি ও ভিডিও) আমাদের টিম যাচাই-বাছাই করবে। অভিযোগ সত্য প্রমাণিত হলে কাস্টমারের সাথে আলোচনা সাপেক্ষে নিচের যেকোনো একটি পদক্ষেপ নেওয়া হবে:
- নষ্ট হওয়া আমের সমপরিমাণ মূল্য আপনার বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে।
- অথবা, আপনার পরবর্তী অর্ডারের সাথে নষ্ট হওয়া আমের পরিপূরক নতুন আম ফ্রিতে পাঠিয়ে দেওয়া হবে।
- রিফান্ডের টাকা পাঠাতে যাচাই-বাছাই শেষে ৩ থেকে ৫ কার্যদিবস সময় লাগতে পারে।
অভিযোগ বা যেকোনো প্রমাণাদি পাঠাতে যোগাযোগ করুন:
WhatsApp: 01842822249
হটলাইন: 01318010072
